দন্ত বিভ্রাট

যখন অরিন্দম নিয়ে গেলো ডাক্তারের কাছে,
তখনও আমার দাঁতে ব্যথা আছে।
ডাক্তার বসে আছে চেম্বারে একা,
কোনো রোগী নেই, ঘর ফাঁকা।
দাঁত দেখে বলে, লাগবে ছয় হাজার,
তখন আমার মনে হলো বাড়ি যাবার।
অনেক খোঁজ লাগিয়ে, এমন জায়গায় যাই,
হাসপাতালে গিয়ে দেখি কোনো খরচা নাই।
হাসপাতালের নাম হলো মদন মোহন,
সবাই যেতে পারে যখন তখন।।

দন্ত বিভ্রাট
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র