ঘূম থেকে উঠতে চায় না মোটে,
ডাকলে পরে যায় বেজায় চোটে।
ভালোই করে লেখাপড়া,
ভয়ে ভয়ে পড়ে, মা যে বড়োই কড়া।
পড়ার সময়ে করে শুধুই খেলা,
শুধু শুধু বয়ে যায় সারা বেলা।
মা চেঁচিয়ে বলে পড় পড়,
কবিতা বলবি ঝড় ঝড়।
পড়াশুনায় নেইকো মোটে মন,
উঠে যায় যখন তখন।
মা বলে, করছিস কি আজেবাজে,
ছেলে বলে ইসকুলে লাগবে কাজে।
ছেলে করে বড্ড ডাকাডাকি,
মা রেগে গিয়ে করে বকাবকি।
এক ডাকে সাড়া দেয় না,
আছে তার রকমারি বায়না।
চাইনিজ মোগলাই খেতে চায়,
নাম তার অভিনব রায়।