সাঁতারে অরুচি


সাঁতার শিখতে গেছে বটে,
কিন্তু সাঁতার শেখেনি মোটে।
রূপসা জলে দাঁড়িয়ে থাকে,
“কি রে? সাঁতার কাট”, মা বলে তাকে।
মা বলে, “সব টাকা গেলো জলে”।
বাবা বলে, “তা বললে কি চলে”?
সাঁতার শেখার কোনও শখ নাই।
বাবা রেগে বলে, “সাঁতার শেখা চাই”।
মা বলে, “সাঁতার শিখে করবি এপার ওপার”।
রূপসা বলে, “ভালো লাগে না মোটেই আমার”।

সাঁতারে অরুচি
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র