বাড়িতে নতুন টিভি এলো।
সিরিয়াল সিনেমা খবর দেখা শুরু হলো।
নিউজপেপার রোজই আসতো।
পড়ার কেউ সময় পেতো?
যেই ঘড়িতে ২ টো বাজলো।
স্কুল থেকে ছেলে বাড়ি এলো।
সব সেরে বসলো দুলে দুলে।
কার্টুন দেখা শুরু হলো টিভি খুলে।
লেখাপড়া সব উঠলো ডকে।
মা খালি চেঁচিয়ে বকে।