গোলমেলে বান্টি

নিজের ইচ্ছেতে করে পড়াশুনা।
যখন তখন করে সে বায়না।
এক হাতে মোবাইল, অন্যটি কানে।
কাকে কাকে ফোন করে, কেউ কি তা জানে?
বন্ধুদের নাম ডেকে ডেকে করেছে লিস্টি।
বিরিয়ানি কোর্মা হবে যে ফিস্টি।
বইখাতা ছড়িয়ে গেলো টিভি দেখতে।
পড়ার সময়ে চলে গেলো খেলতে।
সত্যিই, পড়াশুনায় ছেলে খুবই ভালো।
একদিন দেখাবে সে জগতকে আলো।
বড়ো হলে কি হবে, মোক্তার?
নাকি মস্ত বড়ো ডাক্তার?
শুয়ে শুয়ে টিপছে মোবাইল ফোন।
কিন্তু ছেলের যে বড়ো ভালো মন।

গোলমেলে বান্টি
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র