আমার শ্বশুর ঘর সুদূর হাওড়া ডোমজুড়,
আমার ভালোবাসার লোকে বাড়ি থাকে সদা ভরপুর।।
জা,ভাসুর, দেওর আদরের বাচ্চাকাচ্চা কতজন,
দালানে বসে সেজদির সাথে করি গল্প গুনগুন।।
পুকুরপাড়ে গল্প করি ভাসুর দেওর সবাই মিলে,
সেজদির হাতের চালতা মাখা খাই মজা করে গিলে গিলে।।
দালানে বসে নাচ, গান, আড্ডা চলতো সারাদিন,
সেজদি মেজদি শান্তুর কথা ভাবলে মনটা করে চিন্চিন্।।
ভাসুর, ঝি'রা গলা ছেড়ে ধরতো মিষ্টি গান,
আমার প্রিয় শ্বশুর বাড়ি ছিল স্বপ্নের সমান।।