কার্তিক ঠাকুরের আগমন

বাবা নীলাদ্রি, "খোলো খোলো দ্বার"।
মা সৃজিতা, "দাঁড়াবো কতক্ষণ আর"?
"বাবা, আমায় কোলে নাও"।
"মা, আমার দিকে চাও"।।
ঠাম্মা, দাদাই, সবাইকে বলছি।
"আমি তোমাদের নাতি কার্তিক এসে গেছি"।।
"ফল, মিষ্টি, খেলনা দাও আমায় ভরে ভরে"।
আনন্দে আমি নাচবো তা ধিন তা ধিন করে।।
আদর করে পূজা করাও।
আমার আশীর্বাদে বুক ভরা ও।।
সৃজিতা মা, তুমি আসছে বছর দেখাবে সবাইকে।
তোমার কোলে ছোট্ট মানব শিশু কার্তিককে।।

কার্তিক ঠাকুরের আগমন
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র