অনির্বাণের বিবাহ

১১ই ডিসেম্বর হচ্ছে আমাদের অনির্বাণের বিয়ে।
গাড়ি সাজিয়ে ব‌উ আনবে মাথায় টোপর দিয়ে।।
শুভদৃষ্টি মালাবদল হবে এ রাতে।
চিরদিন সংসারে সুখে থাকবে সবার সাথে।।
বরকে নিয়ে বরযাত্রী যাবে বেহালায়।
বাসর ঘর জমবে গান-বাজনা, খেলায়।।
সকাল সকাল শ্বশুর ঘর আলোয় ভরাবে কনে।
শাশুড়ি নবদম্পতিকে বরণ করে ঘরে তুলবে খুশি মনে।।
আশীর্বাদে ভালোবাসায় তোমাদের ভরিয়ে দেবে গুরুজনেরা।
ভালো থেকো, সুখে ঘর করো চিরদিন তোমরা।।

অনির্বাণের বিবাহ
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র