রায়পুর থেকে কান্হা যেতে পাঁচ-ছয় ঘন্টা রাস্তা।
খাবারে আছে, মুড়ি, বিস্কুট, মিষ্টি আর খাস্তা।
আছে স্টকে চিলি চিকেন আর রুটি।
দিনটা রবিবার, তাই সবার ছুটি।
রাস্তা খুবই খারাপ বলে,
গাড়ি হেলে দুলে চলে।
দেখতে গেছে জঙ্গলে বাঘ।
শীতকাল, মাসটা ছিলো মাঘ।
হঠাৎ সাহসী বাঘ, গাড়ির কাছে চলে এলো।
মানুষকে দেখতেই ভয়ানক ভয় পেলো।
বাপ ব্যাটা ক্লান্ত হলো সারাক্ষণ চালিয়ে গাড়ি।
একদিন থেকেই তাই ফিরে এলো নিজ বাড়ি।