সৈকতের বে

সেজে গুজে আসবে সবাই, ছেলে কোলে মানি।
সৈকতের হবে বিবাহ বরণ, একথা আমরা জানি।
গাড়ি সাজিয়ে টোপর পরে বর বিয়ে করতে যাবে।
বেনারসী পরে বধূ সেজে প্রগতি ঘরে আসবে।
বর কনে আসবে যখন, মায়ের হাতে বরণ ডালা।
আনন্দ করে সবাই মিলে খেলবে কড়ি খেলা।
দিল্লীতে যাবে ওরা, ওখানেই থাকবে।
ভালো ভাবে দুজনে সংসার সাজাবে।
আজকে আমি সবাইকে জানাই ধন্যবাদ।
দূর থেকে বর কনেকে জানালাম আশীর্বাদ।
ভেবে ছিলাম, আনন্দ করবো, ছিলো কতো আশা।
যাওয়া হলো না বলে, মুখে নেই কোনো ভাষা।

সৈকতের বে
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র