ভুবনেশ্বরের বাড়িটা খুব সুন্দর, টিকটিকি, পায়রা ঝাঁকে ঝাঁকে।
টিকটিকির ভয়ে, জানালা-দরজা সদা বন্ধ থাকে|
বাড়ী থেকে আধঘন্টা যেতে লাগে ধবলগিরি।
দুইদিকে আছে চোখ জুরানো মনোরম সিন-সিনারী।।
ভুবনেশ্বরের সুন্দরপদা হল বড়লোকের গ্রাম।
এখানে নেই বিশেষ কোনো দেখার ধাম।
সুন্দরপদা গ্রামে দেখার কিছুই নাই।
মন বলে সবসময়ে পুরী যাই যাই।।
চারদিকে ধূধূ করে নেই কোনো লোক।
দেখে দেখে ক্লান্ত হয়ে যায় দুটি চোখ।
রায়পুরের মতো নেই কোনো ঝলমলে শপিং মল।
রাগে, দুঃখে, অভিমানে নাতির আসে চোখে জল।।
দুঃখ করো না ছোট কর্তা, মন রাখো খুশিতে।
চার বছর বাদে নিজের বাড়ি কলকাতায় ফিরবে আনন্দে।।