নন্দুর নতুন ঘর

ডিসেম্বরে হবে আমাদের নন্দ রাজার বিয়ে।
ঘর সাজিয়ে দিলো বাবা ব্যাঙ্গালোর গিয়ে।।
কিনলো নতুন ড্রেসিং টেবিল, খাট আর আলমারি।
রংবেরং এর জামাকাপড় থাকবে সারি সারি।।
স্মার্ট ফ্ল্যাটে রয়েছে বেডরুম, ড্র‌ইং আর রান্নাঘর।
ভাবছি বসে, রান্না কে করবে? কনে না বর?
বিয়ের পরে ব্যাঙ্গালোরে যেতে হবে চলে।
আমাদের সবাইকে যেও নাকো ভুলে।

নন্দুর নতুন ঘর
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র