শিবুর সংসার

মল্লিকার স্বামী শান্ত, নাম তার শিবানন্দ।
ছেলে মেয়ে নিয়ে সদাই করে আনন্দ।
করেছে মস্ত বড়ো বাড়ি।
২০১৬, ১০ই মে নিয়ে এলো নতুন গাড়ি।
পেটের যন্ত্রণায় শিবু কাতর।
অপারেশনে বেরোলো দুটো পাথর।
ডেঙ্গু জ্বরে ছেলে মেয়ে বলে, "কি কষ্ট বল!"
শুয়ে শুয়ে ছেলে মেয়ে খেতো ঔষধ আর ফল।
মল্লিকা টেনশনে ঘর বার করে।
হস্‌পিটাল বাড়ি করে, নিজেই পড়লো জ্বরে।
সকলে যেন সুস্থ, সবল আনন্দে থাকে।
সদাই এই কামনাই করি তারা মা'কে।

অভিনবর রোজনামচা
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র