আমি Celerio বলছি

২০১৫, ৫ই আগষ্ট ঠাকুমা আমায় পূজা করে নিয়ে এলো বাড়ি।
আমি স্মার্ট Celerio, তোমাদের নতুন গাড়ি।
আমার দেখতে সুন্দর, আমি টুকটুকে লাল।
অটোমেটিক আমি, বুঝে নাও আমার হালচাল।
আমি বলি, আমায় নিয়ে যতোখুশি চালাও।
আমার নেই কোনো ঝামেলা বা জ্বালাও।
খিদে পেলে আমি খাই শুধু পেট্রোল।
হাঁপিয়ে গেলে মাঝে মাঝে খাই জলটল।
অরিন্দম, অভিনব ভালোই শিখেছে গাড়ি চালাতে।
আমায় চড়ে সবাই গেছে ভিন্ন রাজ্যে বেড়াতে।
শর্মিষ্ঠা ভালোই আমায় চালাতে পারে।
একদিন চালাতে না পারলে ছটফট করে।
শুনছি আর ক'দিন বাদে আমা‌র‌ও হবে জন্মদিন।
সারাজীবন ভুলবো না তোমাদের ভালোবাসার এই ঋণ।

আমি Celerio বলছি
⏮ আগের কবিতা ⏭ পরবর্তী কবিতা 📖 সূচীপত্র